
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৩:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ৭:০৫ পি.এম
রাজিবপুরে বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ৫

কুড়িগ্রামের রাজিবপুরে ফেসবুক স্ট্যাটাস কে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজিবপুর বাজারের মেইন গলিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জনের আহতের খবর পাওয়া যায়। এদের মধ্যে গুরুতর ১জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন,টাঙ্গালিয়া পাড়া গ্রামের আব্দুল হকের ছেলে ইয়াকুব আলী(৩২) কাচারি পাড়া গ্রামের ফুল মিয়ার পুত্র হারুন অর রসিদ(১৮) ও কাচারি পাড়া গ্রামের মৃত শাহার আলীর পুত্র শরিফুদ্দিন (৪০), সাংবাদিক সুজন মাহমুদ(২৪) ও ১জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ত্যক্ষদর্শীয় ও স্থানী সুত্রে জানাগেছে জেলা বিএনপিতে অধ্যাপক মোখলেছুর রহমানের নাম না থাকায় এক পক্ষ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিরস্কার করেছেন। সেই ফেসবুকে স্ট্যাটাসটি দেখে সামনাসামনি কথা-কাটাকাটি জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক সুজন মাহমুদ আহত হন বলে তিনি জানান।
উপজেলা যুব দলের আহবায়ক রুস্তম মাহমুদ বলেন,’আমাদের মধ্যে কোন গ্রুপিং নেই,তুচ্ছ ঘটনা থেকে এ ঘটনা।’ ঘটনার ব্যাপারে জানতে চাইলে সাবেক সভাপতি মোখলেছুর রহমান বলেন আমি ঘটনার ব্যাপারে জানি না। জেলা বিএনপি কমিটির লোকজনের সাথে আমি এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছি। বিএনপির বৃহৎ রাজনৈতিক দল নানাবিধ লোকজন রয়েছে দলের মধ্যে। কেউ কেউ আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করছে। যদি কেউ আমার নাম নিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা করে থাকে আমি উপজেলায় ফিরে গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution