
বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৭টা থেকে শুরু হয় উপজেলার বিভিন্ন মন্দিরে, শিক্ষা প্রতিষ্ঠান সহ বাসা বাড়িতে এ পুজার কার্যক্রম। প্রচণ্ড কুয়াশা ভেদ করে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ নানা বয়সের মানুষ সমবেত হতে থাকেন বিভিন্ন মন্দিরে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী পূজা মণ্ডপে।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা বলেন- অনেক শিশু আজকের দিনে মণ্ডপে গিয়ে গ্রহণ করছেন শিক্ষা জীবনের হাতে খড়ি। শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের উন্নতি ও অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষা জীবনের উন্নতি কামনা করে দেবীর কাছে প্রার্থনা করেন। পুষ্প অঞ্জলি গ্রহণ, প্রসাদ বিতরণের মধ্যদিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution