
কুড়িগ্রামের রাজিবপুর আওয়ামী লীগের ২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার করাতীপাড়া গ্রামের মৃত নছর আলীর ছেলে জামায়াতের ইসলামি অফিস সহায়ক মো. আজাহার আলী ২০১৩ সালের জামায়াতে ইসলামীর অফিসে বিস্ফোরণ দিয়ে ভাঙচুরে দায়ের করা মামলায় আজ ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য কাচারীপাড়া মৃত আনছের আলীর ছেলে সাবেক ইউপি সদস্য রজব আলী, ও নামাপাড়া গ্রামের জংশের আলীর ছেলে মোসলেম উদ্দিনকে রাজিবপুর বাজার থেকে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তছলিম উদ্দিন বলেন, জামায়াতী ইসলামী বাংলাদেশ রাজিবপুর শাখার দায়ের কৃত উপজেলা কার্যালয় ভাংচুর মামলায় তাদের আটক করে বুধবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution