
বন্ধু মানেই আত্নার টান, ভালবাসার বন্ধন, হৃদয়ের সংস্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসার জায়গা। বুধবার দুপুরে পার্বতীপুর শহরের নতুন বাজার মেইনে রোডে বাইসাইকেল চালাতে দেখা যায় তাইওয়ান বিদেশী নাগরিক লুইস সিংজন ইয়ের। গত ১৩ জানুয়ারী ৩ হাজার ১০৮ কিলোমিটার পাড়ি দিয়ে তাইওয়ান থেকে লুইস সিংজন ইয়ের (২২) নামে এক বিদেশী নাগরিক বাংলাদেশে বন্ধুত্বের টানে ছুটে এসেছেন দিনাজপুরের পার্বতীপুরে বন্ধু আপন ইসলাম (১৯) বাড়ীতে।
প্রায় দেড় বছর আগে আপন ইসলাম (১৯) তার ফেইসবুকে একটি খেলার ভিডিও আপলোড করেন। সেই ভিডিও দেখে পরিচয় হয় তাইওয়ান বিদেশী নাগরিক লুইস সিংজন ইয়ের। তাকে এক নজর তাকে দেখতে ভীড় করছেন পার্বতীপুর শহরের আদর্শ কলেজ পাড়ার মহল্লার ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়ীতে।
তাইওয়ান লুইস সিংজন ইয়ের একজন সফটওয়্যার ইঞ্জিয়িার। লুইস ওই দেশের একটি কোম্পানীতে চাকরী করেন। এর আগেও টুরিষ্ট ভিসায় লুইস ৪ বার বাংলাদেশ এসেছেন। আগামীতে আসলে সিলেটে ঘুরতে যাবেন। ঘুরতে তার পছন্দ। তার পিতা তাইওয়ানের খি লং শহরের বাসিন্দা ইয়ে লং হুয়। দুই বোন এক ভাই লুইস সবার ছোট। দুই বোনের বিয়ে হয়ে গেছে।
আপন ইসলাম জানান, এবার এসএসসি পরীক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি একজন ফুটবল খেলোয়াড়। দেড় বছর আগে ফেসবুকের ফুটবল খেলার একটি ভিডিও আপলোড করেন। সেখানে একটি কমেন্ট থেকে তাদের পরিচয় হয়।
এরপর বন্ধুত্বে গিয়ে গড়ায়। গত এক মাস আগে হঠাৎ লুইস বাংলাদেশে আশার ইচ্ছা পোষন করে। তখন আমি তাকে বাংলাদেশে আসার সাদর আমন্ত্রন জানাই। গত ১৩ জানুয়ারী ৩ হাজার ১০৮ কিলোমিটার আকাশ পথ পাড়ি হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সকালে আসেন। পরে ওই সড়কপথে রংপুর হয়ে পার্বতীপুরে আসেন। লুইস আগামী ১০ ফেব্রুয়ারী বন্ধু দেশে ফিরে যাবেন। লুইস তার প্রিয় খাবার বলে কিছু নেই। আমরা যা খাচ্ছি সেও তা খাচ্ছে।
এতে তার কোন সমস্যা হচ্ছে না। রুটি, মাছ, গরুর মাংস, সাদা ভাত, শাক, সবজি¦ মোট কথা সে সব খাচ্ছে। তার মাতৃভাষা চাইনিজ, ইংরেজি, ভাংগা ভাংগা বাংলা বলতে পারে। আপনের বাবা নজরুল ইসলাম বলেন, আমার ছেলের সাথে দেখা করতে আসার লুইস একজন ভ্রমন প্রিয় মানুষ। তার আগমনে খুশির স্থানীয়রাও। ছেলের বন্ধু লুইসকে নিজের সন্তানের মতো পরম মমতায় বাড়িতে আশ্রয় দিয়েছেন তার পরিবার। আপনের মা মিনু বেগম জানান, লুইস আমারও সন্তানের মত।
লুইস সকালে রুটি, রং চা, নুডুলস, দুপুরে সাদা ভাত, মাছ ও মাংস তার পছন্দ। বাংলাদেশ আশা কেমন লাগছে জানতে চাওয়া হলে তাইওয়ান বিদেশী নাগরিক লুইস সিংজন ইয়ের বলেন, অসাধারন খুব সুন্দর। এখানে আমার খুব ভাল লাগছে। বাংলাদেশ আমি বন্ধু, বাবা ও মা পেয়েছি। এখানকার সবাই ভাল।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution