
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ২:৩৯ পি.এম
সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে কলেজ ছাত্রদলের উদ্যোগে অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এতে কলেজ ছাত্রদলের নেতারা দাবি করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের সহযোগীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।
স্মারকলিপি প্রদান ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাজীব হোসেন, সদস্য রাকিবুল ইসলাম রাকিব, সোহাগ হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রদল নেতারা বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানান ও দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না করা হলে ছাত্রসমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।"
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution