
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৪:৪৫ পি.এম
গংগাচড়ায় জমি নিয়ে হামলায় আহত থানায় অভিযোগ

ভুক্তভোগী মোছা. ছায়রা বেগমের অভিযোগ, তার স্বামী সৌদি আরবে কর্মরত থাকায় আসামিরা স্থানীয় প্রভাব খাটিয়ে তাদের জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। ঘটনার দিন (৫ ফেব্রুয়ারি) বিকেল আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের জমিতে প্রবেশ করে বেড়া-খুঁটি স্থাপন শুরু করে। বাঁধা দিলে আসামিরা হামলা চালিয়ে ছায়রা বেগমসহ তার মেয়ে লিজা খাতুন, ননদ এশরা খাতুন ও মায়া বেগমকে এলোপাতাড়ি মারধর করে।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, হামলার সময় ছায়রা বেগমকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং তার মেয়ে ও ননদের শ্লীলতাহানি করা হয়। এছাড়া, আসামিরা বাড়ি ঘর ভাঙচুর করে ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং ঘরে ঢুকে ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ছায়রা বেগম ও তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, এজাহার মামলার যোগ্য হলেই মামলা নেয়া হবে ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution