
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৬:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৮:৩৪ পি.এম
ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি যুবক আটক

সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক বাংলাদেশি যুবক নয়ন মিয়া (২৬) ঢাকা জেলার হাতিরঝিল থানার ব্যাগোটিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
বিজিবি ও থানা সুত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বাংলারহাট ক্যাম্পের টহলরত নায়েক সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে এক দল বিজিবির সদস্য বৃহস্পতিবার বিকালে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪ এর সাব পিলার ৯ এর পাশ থেকে ৩শ গজ বাংলাদেশের অভ্যান্তরে খলিশাকোঠাল সীমান্তে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যা ৭ টায় বিজিবির নায়েক আলমগীর হোসেন আটক বাংলাদেশি যুবককে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে।
আটক বাংলাদেশি যুবক নয়ন মিয়া বলেন, তিন বছর আগে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে ১০ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে ভারতে যান। ভারতের তিন বছর বিভিন্ন জায়গায় কাজ-কাম শেষে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা সীমান্ত দিয়ে ১২ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি আমাকে আটক করে।
এ প্রঙ্গসে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি বাংলাদেশি এক যুবকজে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution