
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি সৈয়দপুর এর বাউস্ট মেকাট্রনিক্স এন্ড রোবোটিক্স ক্লাবের পক্ষ থেকে পার্বতীপুরে ও সৈয়দপুরে দুই দিনব্যাপী বেসিক রোবোটিক্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি দিনাজপুরের পার্বতীপুর খোলাহাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে এবং গত ৬ ফেব্রুয়ারি নীফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ওই ওয়ার্কশপের আয়োজন করা হয়।
“এসো রোবট বানাই, এআই শিখি” শ্লোগানকে সামনে বাউস্ট মেকাট্রনিক্স এন্ড রোবোটিক্স ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এস এম জাহাঙ্গীর আলম এর দিকনির্দেশনায় এই কর্মশালা পরিচালনা করা হয়। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে কর্মশালা পরিদর্শন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন, যা তাদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সহায়ক হবে।
এছাড়াও সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী অধ্যাপক মো. সারওয়ার দী আলম ওয়ার্কশপ সফল করতে অনেক সহায়তা করেন। কর্মশালায় প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা আরডুইনো, ইএসপি থ্রি টু ওয়ান আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স(এআই) এর ব্যবহার সম্পর্কে হাতে-কলমে শিখতে পারে। শিক্ষার্থীরা প্লান্ট অটোমেশন্ সিস্টেম আই ব্লু টুথ কন্ট্রোলড্ কার- জিআই মতো প্রকল্পে কাজ করার সুযোগ পায়।
এই কর্মশালার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে রোবোটিক্স ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা। ইন্টারেক্টিভ সেশন ও বাস্তব জীবনের প্রযুক্তির ব্যবহার দেখে শিক্ষার্থীরা কোডিং, ইলেকট্রনিক্স ও অটোমেশনের মৌলিক ধারণা সম্পর্কে জ্ঞান লাভ করে।
বাউস্ট মেকাট্রনিক্স এন্ড রোবোটিক্স ক্লাব প্রযুক্তি শিক্ষার প্রসার ও তরুণ শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। ক্লাবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এবিএম হুমায়ুন কবির, এসজিপি, এনডিসি, পিএসসি,টিই কে তাঁর দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution