
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ১১:২২ পি.এম
হাতীবান্ধায় জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সিন্দুর্ণা ইউনিয়নের অবকাশ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমীর হাছেন আলী।
সিন্দুর্ণা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিন্দুর্ণা ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, আর পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা মোঃ ফারুক হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ-সেক্রেটারি ডাঃ মোঃ সাহিদুল আলম নিরোসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরেন এবং দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution