
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন পরিবারকে ১৫ লাখ টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে অর্থের চেক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসেন, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান ও বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্থরা হলেন মামুন আলী, জাহানুর ইসলাম ও রাবেয়া বেগম।
বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান জানান, প্রত্যেককে ৫লাখ করে ১৫লাখ টাকার চেক প্রদান করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এই সহায়তা প্রদান করে থাকে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution