
প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৭:৫৯ পি.এম
গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

রংপুরের গঙ্গাচড়া উপজেলার রমাকান্ত গাউসিয়ার বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ট্রলি চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৯ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। অভিযুক্ত ট্রলি চালকের নাম আব্দুস সালাম।
প্রশাসন জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ে হতে প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী জোর তৎপরতার অংশ হিসেবে অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে তা পরিবেশের ও ভূমি আইনে দন্ডনীয় অপরাধ। সরকারি নিয়ম উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনে ফলে নদী ভাঙ্গন, গতিপথ পরিবর্তন, কৃষি জমি বিলিনসহ পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। এ কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা ও মুসলেকা নেয়া হয়েছে ।
এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, "অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি পরিবেশ ও জনজীবনের জন্য হুমকিস্বরূপ। ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চলবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution