
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ৭:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৫, ৩:০০ পি.এম
ভূরুঙ্গামারী মহিলা কলেজের সভাপতি অপসারণ ইউএনও নতুন সভাপতি

জানাগেছে, বৈষম্য বিরোধী ছাত্রজনতার বিপ্লবের আগে প্রতিষ্ঠানটির সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার। ৫ আগস্টের পর সভাপতি পরিবর্তন করে কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানাকে সভাপতি এবং উপজেলা বিএনপির নেতা ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল বাকী তালুকদারকে বিদ্যুোৎসাহী সদস্য হিসাবে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়।
আহ্বায়ক কমিটি গঠনের পর ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনকে পরিবর্তন করে রমজানুল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। পরে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়মিত গর্ভনিং বডি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফশীল ঘোষণা করে। নির্বাচনী তফশীল অনুযায়ী গত ৫ ফ্রেব্রুয়ারী ভোট গ্রহণের কথা থাকলেও আদালতের নির্দেশে নির্বাচন স্থগীত করা হয়।
এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে গত ৯ ফেব্রুয়ারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত একপত্রে আহ্বায়ক কমিটির সভাপতি সাইফুর রহমান রানা ও বিদ্যুৎসাহী সদস্য আব্দুল বাকী তালুকদারকে অপসারণ করে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি ও বিদ্যুোৎসাহী সদস্য হিসাবে আব্দুল ওয়াদুদকে মনোনয়ন দেয়।
মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক বলেন, সভাপতি পরিবর্তনের চিঠি পেয়েছি। বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে ঘোষিত নির্বাচন আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে সভাপতির পরামর্শক্রমে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস সভাপতি মনোনয়ন সংক্রান্ত একখানাপত্র পেয়েছেন বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution