
নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদে শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন নিয়ে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের (আইএচএফ) উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্ভাবনের আনন্দ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে শহরের বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ওই বিজ্ঞান মেলা উদ্ভাবনের আনন্দ এর আয়োজন করা হয়।
মেলার শুভ উদ্বোধন করেন ইটস্ হিউম্যানিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আদনান হোসেন। এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর আল-ফারুক একাডেমীর প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লায়ন্স স্কুল ও কলেজের সহকারী শিক্ষক ফারহানা সুলতানা, সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শিউলি বেগম প্রমুখ। ওই বিজ্ঞান মিলায় শহরের আল-ফারুক একাডেমী, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, ওব্যাট স্কুল, কাইটস একাডেমি, সাবর্ডিনেট প্রাইমারী স্কুল, আইএইচএফ স্কুলসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরআ অংশ গ্রহন করেন।
সমাজ রাষ্ট্র উন্নয়নে উপযোগী প্রজেক্ট উপস্থাপনের জন্য সেরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠান আল-ফারুক একাডেমীকে ১ম, লায়ন্স স্কুল ও কলেজকে ২য় এবং ওব্যাট স্কুলকে ৩য় পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও পুরস্কৃত করা হয়েছে। আইএইচএফ প্রতিষ্ঠাতা আদনান হোসেন জানান, প্রতি বছর বিভিন্ন জেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই মেলার আয়োজন করে আসছি। আমাদের অলাভজনক প্রতিষ্ঠান ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন দেশের বিভিন্ন জেলায় আর্তমানবতার সেবায় কাজ করছে।
আসলে শিক্ষার্থীদের নিত্য নতুন প্রজেক্ট সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কিভাবে ব্যবহার করা যায় সেই উদ্দেশ্য আমাদের এই বিজ্ঞান মেলার আয়োজন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution