
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৫, ৭:৫৫ পি.এম
মিঠাপুকুরে পিকনিক বাস-অটো ভ্যানের সংঘর্ষে শিশু নিহত
![]()
রংপুরের মিঠাপুকুর উপজেলায় পিকনিক বাস ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রোহান মিয়া নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাঙ্গাপুকুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত শিশু রোহান মিয়া (৯) উপজেলার শাল্টিপাড়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে। স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ে। এ ঘটনায় ২ যাত্রী আহত হয়েছেন। তাঁরা হলেন- নিহতের মা মোসলেমা বেগম ও লাইজু মিয়া।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের শাল্টিপাড়া গ্রাম থেকে পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ীর চেতনাপাড়ায় চার্জার ভ্যানে যাচ্ছিলেন মোসলেমা। পথে উপজেলার রাঙ্গাপুকুর এলাকায় ভেন্ডাবাড়ি থেকে রংপুরগামী একটি পিকনিক বাস সামনে এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে বাসের ধাক্কায় পিষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। আহত ওই ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution