

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই চার্টার বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক অধিবেশনে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিভিন্ন খাত সংস্কারে আলাদা কমিশন গঠন করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচনসহ অন্যান্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরির পাশাপাশি বিভিন্ন ধরনের সুপারিশ করেছে। ড. ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলো যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে, সেগুলো নিয়ে একটা ‘সনদ’ তৈরি করা হবে। আর সেগুলো বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে।
এর আগে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ অংশ নিতে দুদিনের সফরে বুধবার (১২ ফেব্রয়ারি) সন্ধ্যা সংযুক্ত আরব আমিরাত গেছেন প্রধান উপদেষ্টা। সফর শেষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution