
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে প্রাথমিক সদস্য ফরম বিতরণের কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাসে প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিদ শাকিল, জেলা ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলাশ, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক বাপ্পী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল রশিদ, পলাশবাড়ী পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবির প্রমুখ। এছাড়াও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমরা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তি প্রিয়ভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ছাত্রদলের যুগোপযোগী এই কার্যক্রমে সাধারণ শিক্ষার্থীরা উচ্ছাসিত এবং তারা দলে দলে ছাত্রদলের পতাকাতলে এসে তাদের রাজনৈতিক চর্চা করতে বদ্ধ পরিকর।
আগামীতেও সুস্থ রাজনৈতিক চর্চার অংশ হিসেবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান। গত ১২-০২-২০২৫ইং তারিখ হইতে পলাশবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের "প্রাথমিক সদস্য ফরম বিতরণ"
কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচী চলবে আগামী ১৭-০২-২০২৫ তারিখ অবদি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution