
প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৩:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৫, ১০:৩৫ পি.এম
সুন্দরগঞ্জে দিনব্যাপী জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পৌর সভার ৩ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে বণিক ভবনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মো. জাহেদুল ইসলাম।
এতে কুরআনের দার্স পেশ করেন পৌর জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো মাজেদুর রহমান।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আতাউর রহমান, পৌর আমীর অধ্যক্ষ মুহাঃ একরামুল হক ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. বদরুল আমিন এ শিক্ষা শিবির উপস্থিত থেকে বিষয়ভিত্তিক আলোচনা করেন।
অনুষ্ঠিত শিক্ষা শিবিরে ৫০ জন ডেলিকেট উপস্থিত ছিলেন। শেষে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ৩ নং ওয়ার্ড তারবিয়াত বিভাগের পরিচালক মো. নুরুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution