
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। তিনি ‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই’, এই গানটি গেয়েছিলেন। এদিকে ভালোবাসা দিবসে নতুন করে প্রেমে পড়েছেন কবীর সুমন। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে, ‘প্রেমে পড়লে খুব ব্যথা লাগে। আমি এভাবেই প্রেমে পড়ি।’

কিংবদন্তি সংগীতশিল্পীর ভাষ্য, ‘এখন তো ঠিক মতো হাঁটতে পারি না। আমাকে ধরে ধরে নিয়ে যান একজন। তাতে কি ভালো লাগা কমে যাবে, ভালোবাসা কমে যাবে তা কি কখনো হয়? হ্যাঁ, আমি প্রেম করছি।’
এরপর বলেন, ‘আমার প্রেম আসে ঝড়ের মতো, আমি ভেসে যাই। এই ভেসে যাওয়াতেই তো বেঁচে থাকা খুব ভালো আছি। এই অনুভূতি আমাকে বয়ে নিয়ে যাচ্ছে। তার বয়স (প্রেমিকার) ৫০ বছর কিন্তু বয়সের এই ব্যবধান আমার ভালোবাসার পথের কাঁটা হয়নি কোনোদিন। আমি কেবল একটা কথাই জানি, ভালোবাসাই চিরন্তন।’
প্রসঙ্গত, কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন। তার স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা পনেরো। সংগীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি গদ্যরচনা ও অভিনয়ের ক্ষেত্রেও তিনি স্বকীয় প্রতিভার সাক্ষর রেখেছেন। তিনি একাধিক প্রবন্ধ, উপন্যাস ও ছোটোগল্পের রচয়িতা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution