
প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৮:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৮:৪৫ পি.এম
রংপুর-১ আসনে জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-১ আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এই ঘোষণা দেন ।
ঘোষিত প্রার্থী রায়হান সিরাজী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন । তিনি গংগাচড়া ও রংপুর সিটি করপোরেশনের আংশিক(১-৮ নং ওয়ার্ড)এলাকা নিয়ে গঠিত রংপুর-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ বিষয়ে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, "এটা দলের প্রাথমিক বাছাই। নির্বাচনের তফসিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।"
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুরের রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী নির্বাচনের কার্যক্রম শুরু করেছে। জামায়াতের এই ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution