
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৬, ১০:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৮:৫১ পি.এম
চাচিকে বাঁচাতে প্রাণ গেল ভাতিজির

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় চাচিকে বাঁচাতে গিয়ে সুমাইয়া আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী পানিতে ডুবে মারা গেছে। ১৪ ডিসেম্বর শুক্রবার বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের রানীরঘাট রাবার ড্যামের উজানে টাঙ্গন নদীতে এ ঘটনা ঘটে। সুমাইয়া উপজেলার বেলডাঙ্গী গ্রামের শুকুর আলীর মেয়ে এবং তেতরা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে সুমাইয়া তার চাচি আফসানার (২৪) সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে স্রোতের টানে ডুবে যেতে থাকেন আফসানা। তাকে বাঁচাতে সুমাইয়া এগিয়ে গেলে দুজনই পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে সুমাইয়া নিথর হয়ে গেছে। আর আফসানাকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, "নদীতে ডুবে মাদ্রাসাছাত্রীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।" এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়স্বজন আর বন্ধুরা এখনও বিশ্বাস করতে পারছেন না সুমাইয়া আর নেই।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution