
প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৮:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৯:১১ পি.এম
গঙ্গাচড়ায় আড়াই কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

রংপুরের গঙ্গাচড়ায় ডিবি পুলিশের অভিযানে আড়াই কেজি গাঁজাসহ বিপুল চন্দ্র রায় নামে মাদক কারবারি আটক হয়েছে। শনিবার ১৫ ফেব্রুয়ারী সকালে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপুল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বানাইল ওয়াবদা উত্তর পাড়া এলাকার মৃত বিমল চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ১৫ ফেব্রুয়ারী সকালে বিপুল চন্দ্র গাঁজা নিয়ে লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে পিকআপ যোগে রংপুর শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ডিবি'র অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবু মোঃ সিদ্দিকুজ্জামান এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করে। এসময় পিকআপের সীটের নিচে বিশেষ কায়দায় রাখা আড়াই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, আটককৃত বিপুলকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution