
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৭:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ৫:০৯ পি.এম
কাউনিয়ায় আলুর মাঠ দিবস অনুষ্ঠিত

বিশিষ্ট আলু চাষী ও মায়েরদোয়া বীজ ভান্ডারের সত্বাধিকারী তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগ্রিকো ন্যাদারল্যান্ড প্রতিনিধি মি: পিটার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালিক সিডস্ এর ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক, কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজমাইন মুশতারী,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান,আলুচাষী মাহবুব আলম(নবাবগঞ্জ) স্বাগত বক্তব্য রাখেন মালিক সিডস্ এর মাঠ কর্মকর্তা পরিতোষ গোস্বামী প্রমূখ। বক্তারা বলেন লেভান্তে জাতের আলু একটি উচ্চ ফলনশীল আলু।
এ জাতের আলু খেতে তেমন ছত্রাক নাশক স্প্রে করতে হয় না। এছাড়াও এ্যালুয়েট জাতের আলুতেও তেমন ছত্রাক নাশক স্প্রে করতে হয় না,৬০ থেকে ৭০ দিনের মধ্যে এ আলু ঘরে তোলা যায় এবং এ জাতের আগাম ও দেরীতে রোপণ করা যায়। এ জাতের আলুর রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। এ আলু চাষে কৃষকদের মধ্যে সাড়া পড়েছে।
তিস্তার চরে ৩৫ হেক্টর জমিতে বীজ আলু এলুয়েট,রেনমি,লেভান্তে,কোরাজন,প্যারাডিসো,ডায়মন্ড জাতের আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution