
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নীলফামারী জেলার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমুহে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রবিবার থেকে পদপ্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ শুরু হয় জেলা বিএনপি কার্যালয়ে। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিঠুন কুমার দাস অদিত ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও রুবেল আমিন উপস্থিতিতে পদপ্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ করা হয়।
এরআগে কর্মী সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু বক্তব্য দেন। জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে কর্মী সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম। কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাজু পারভেজ ও সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি এবং সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেসুর রহমান কাজল বক্তব্য দেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution