
প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ১০:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ২:৪৮ পি.এম
হিলিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সোমবার(১৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, হাকিমপুর থানার তদন্ত ওসি জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার আরজেনা বেগম, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন,হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে ।
এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপনের জন্য বিভিন্ন কর্মসুচি বিষয়ে আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution