
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৬:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৪:৫৭ পি.এম
চিলমারীতে সাবেক ছাত্রলীগ নেতা খুশু আটক

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, উপজেলার ০৩ নং থানাহাট ইউনিয়নের বালাবাড়ি কিসমতবানু এলাকার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে। এছাড়াও তিনি চিলমারী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক পদে আছেন বলে জানা গেছে।
পুলিশ সুত্রে জানাগেছে, বিগত পতিত আওয়ামীলীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যাবহারকারী, চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যু কে চিলমারী মডেল থানার মামলা নং -০৩, তারিখ -১২/০২/২০২৫ ইং মুলে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতেও এ অভিযান অব্যাহত থাকবে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোশাহেদ খান বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালত কুড়িগ্রামে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution