
বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) উদযাপিত হয়েছে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পিঠা উৎসব, স্বেচ্ছায় রক্তদান, বাউস্টের মেকাট্রনিক্স এন্ড রোবোটিক্স এবং ফটোগ্রাফিক্স আই ক্লাব ও ক্যাড সোসাইটির কার্যক্রমের ওপর প্রদর্শনী, স্প্রোকিং, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল আট ৪০মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পবিত্র কোনআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্যদিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় টি বারে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬, পদাতিক ডিভিশন রংপুর এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেড এর কমান্ডার এবং সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ, বিজিবিএম, বিপিএমএস, এনডিসি, পিএসসি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল এবিএম হুমায়ুন কবীর, এসজিপি, এনডিসি, পিএসসি, টিই, সাবেক ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমামুল হুদা, পিএসসি (অবঃ), সাবেক ভিসি ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান (অবঃ), রেজিষ্ট্রার কর্নেল চৌধুরী মো. সাইফ উদ্দিন কাউসার, কোষাধ্যক্ষ লে. কর্নেল মো. শামীম রেজা (অবঃ) ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র কল্যাণ উপদেষ্টা সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম। পরে অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা এক প্রীতিভোজে মিলিত হন।
উল্ল্খ্যে, সৈয়দপুর সেনানিবাসে গত ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৫টি অনুষদে ১০টি বিষয়ে দুই হাজার সাত শত শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution