
প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৭:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ১০:২৭ পি.এম
ন্যায্য হিস্যার দাবিতে তিস্তার রেল সেতু এলাকায় মশাল প্রজ্জ্বল

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুরের কাউনিয়া তিস্তা রেল সেতু পয়েন্টে চলমান লাগাতার আন্দোলনের অংশ হিসেবে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অবস্থান কর্মসূচীর দিন সন্ধ্যা সাতটার দিকে। কাউনিয়া তিস্তা রেল সেতু পয়েন্টে আন্দোলনকারীরা একযোগে মশাল প্রজ্জ্বলন করেন। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় এতে নানা পেশার শ্রেণীর লোক অংশগ্রহণ করেন।
এসময় আয়োজকরা বলেন, শুধু আমাদের নদী নয়, এটি আমাদের সংস্কৃতি, জীবনযাত্রা ও ভবিষ্যতের সঙ্গে জড়িত। আমরা যারা শিক্ষার্থী, তাদের ভবিষ্যৎও এই নদীর ওপর নির্ভরশীল। তিস্তা ধ্বংস হলে আমাদের গ্রামগুলোও হারিয়ে যাবে। আজ আমরা মশাল জ্বালিয়ে সরকারকে বলতে চাই আর দেরি নয়, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করুন
মশাল প্রজ্জ্বলনের সময় আন্দোলনকারীরা জানান, তারা তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আগামীতেও বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে আয়োজকরা জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution