
নীলফামারী সৈয়দপুরে আল-ফারুক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শহরের বাঁশবাড়ী এলাকায় অবস্থিত একাডেমির প্রাঙ্গণে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম, সৈয়দপুর উপজেলা মাধ্যমিক অফিসার শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামানিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।
আল-ফারুক একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ১৫৯ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫৩টি ইভেন্টে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।
পুরস্কার বিতরণ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অংশ নেয়। আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষক মামুনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সুধীজন, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, প্রতিষ্ঠানের অভিভাবক, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution