
গাইবান্ধার ফুলছড়িতে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট পীরগঞ্জ রংপুর আঞ্চিলিক কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারী উপজেলা কৃষি অফিসে উপসহকারি কৃষি কর্মকতা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক, তথ্য আপা, মাঠ কর্মী, শিক্ষক,ইমাম,এনজিও কর্মী ও সাংবাদিকসহ ৩০ জন ব্যক্তির অংশগ্রহণে ৩ দিনের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন বারটান রংপুর পীরগঞ্জ আঞ্চলিক অফিসের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাদেকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা রফিকুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মো: জহুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আঁখি সরকার সহ অন্যান্যরা। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম।
এ প্রশিক্ষণে ফলিত পুষ্টি বিষয়ে ধারনা ও সুস্বাস্থ্যের জন্য সুষম খাবার গ্রহনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা এবং শর্করা জাতীয় খাদ্য, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য,মৎস্য, খনিজ লবন,ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য, তাপ ও শক্তি উৎপাদনকারী খাদ্যসহ বিভিন্ন শাকসবজি ফলমূল উপস্থাপন করা হয় এবং খাদ্য পুষ্টি বিষয়ে ধারণা দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution