
প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৫, ৯:৪৩ পি.এম
হিলিতে ড্রিমল্যান্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দিনাজপুরের হিলিতে বাংলাহিলি ড্রিমল্যান্ড কিন্ডারগার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) হাকিমপুর হিলি পৌর শহরের থানা রোডে অবস্থিত ড্রিমল্যান্ড স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। দুপুরের পর থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বিকাল ৪টায় আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্কুলের পরিচালক সহকারী অধ্যাপক মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী। আরও উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা (এখন টিাভি) শিক্ষিকা নিলুফা ইয়াসমিন, শিক্ষক মেহেদী হাসান সহ অনেকে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানা বলেন, আমাদের হাকিমপুর পৌর শহরের অন্য কিন্ডারগার্ডেন স্কুলের চেয়ে আমাদের স্কুলের বৈশিষ্ট্য আলাদা। এখানে আপনাদের ছেলে মেয়েরা নূরানী পদ্ধতিতে কোরআন শিক্ষা ও ইংলিশ স্পোকিং মাধ্যমে ইংলিশে কথা বলতে পারবে।
প্রধান অতিথি মোঃ গোলাম রব্বানী বলেন, আজকের শিশু আগামীর কর্ণধার। শিশুর সুস্থ মেধা বিকাশে সাংস্কৃতিক ও ক্রীড়ার বিকল্প নাই। ছেলে মেয়েদের নিয়মিত স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution