

দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা)’র মোড়ের অদূরে শনিবার বিকেলে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে সেনাবাহিনীর একটি পিকাপ সাথে ব্যাটারী চালিত যাত্রীবাহী ইজিবাইকে ওভারটেক করতে গিয়ে ইজিবাইকটিকে পিছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। এতে তৈয়ব আলী (৬০) নামে ইজিবাইকের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন আরও ৫ যাত্রী। তারা হলেন- ফাতেমা আকতার (৬০), নুর আলম (৩৫), রুবিনা (৩৫), লাল মিয়া (৪৫) ও ফাহিম ইসলাম (৩৫)।
নিহত তৈয়ব আলী একজন আনসার সদস্য, তার কাছে থাকা পরিচয়পত্র থেকে জানা যায় তার বাড়ী লালমনির হাট জেলায়। অন্যদের ঠিকানা জানা যায়নি। দূর্ঘটনার পর পরই সেনাবাহিনীর সদস্য, পার্বতীপুর মডেল থানা পুলিশ, পার্বতীপুর রেলওয়ে থানা ও পার্বতীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। আহত ৫ জনকে উন্নতর চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন উদ্ধারকাজে নিয়োজিত পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. তরিকুল ইসলাম ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution