
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৪:০৬ পি.এম
বৈষম্যবিহীন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে- ব্যারিস্টার হাসান রাজীব

রবিবার (২২ ফেব্রুয়ারী) সকালে হাতীবান্ধা উপজেলার নর্থল্যান্ড মডেল স্কুল এন্ড কলেজে নবীন বরণ, এসএসসি/২৪ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ-সময় তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোনো রাজনীতি চলবে না। সৃষ্টিকর্তা যদি আমাকে কখনো সেই সুযোগ দেন তাহলে আমি সেই সমাজ বিনির্মাণ করবো। এসময় শিক্ষার্থীদের মানবিক গুণ সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে হবে বলেও শিক্ষকদের উদ্দেশ্যে আহবান জানান তিনি।
নবীন বরণ, এসএসসি/২৪ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে নর্থল্যান্ড মডেল স্কুল এন্ড কলেজের প্রকল্প পরিচালক মাহবুব উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, নর্থল্যান্ড মডেল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েস হিরু, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক শফিউল আলম, হাতীবান্ধা উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, কৃষকদলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান।
এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীসহ ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution