
নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন আয়োজিত সতীর্থ বই মেলা শেষ হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় ডাক বাংলো চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই- আলম সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান।
সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ও বইমেলা আয়োজন কমিটির আহবায়ক শরিফুল ইসলাম সাজু। প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রেজা মাহমুদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মেলা আয়োজন কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া বই মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে নান্দনিক স্টল সজ্জায় বাছাইকৃত প্রতিষ্ঠানকে পুরস্কার ও সনদপত্র প্রদান হয়েছে।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষার মাসে সাহিত্য সাংস্কৃতিক সংগঠন সতীর্থ আয়োজিত সংক্ষিপ্ত সময়ে ও স্বল্প পরিসরে হলেও তিন দিনব্যাপী এই বইমেলায় ফিরে এসেছিল প্রাণের স্পন্দন। প্রতিদিন বই প্রেমী বিপুল সংখ্যক পাঠক ও দর্শক পদচারণায় মুখরিত ছিল বই মেলা প্রাঙ্গন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution