
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ১০:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ১১:৩৮ পি.এম
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আরডিআরএস বাংলাদেশের হেড অব অ্যাডমিন অ্যান্ড জেনারেল সার্ভিসেস মো. নজরুল গণি কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের লেখা নমুনাসংবাদের মূল্যায়নের পাশাপাশি অনলাইন ও স্থানীয় সংবাদপত্রে কাজ করার প্রাথমিক যোগ্যতা, স্থির ও ভিজ্যুয়াল চিত্রধারণে প্রাথমিক যোগ্যতা, অনলাইন সাংবাদিকতা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং ঝুঁকি এড়ানোর কৌশলসহ সংবাদ-সাংবাদিকতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে প্রশিক্ষণ ছিলেন আরডিআরএস বাংলাদেশের কোঅর্ডিনেটর (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স) আশাফা সেলিম, দৈনিক সকালের বাণীর পরিকল্পনা সম্পাদক ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক, প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার ও চ্যানেল আই’র স্টাফ ক্যামেরা পারসন এহসানুল হক সুমন এবং আরডিআরএস বাংলাদেশের কমিউনিটি ডেভ সুপারভাইজার সাফাকাতুল আলম।
আরডিআরএস বাংলাদেশের কোর-কম্প্রেহেনসিভ প্রোগ্রামের সহায়তায় আয়োজিত এ কর্মশালায় ফেডারেশন যুব ফোরামের রংপুর ও গাইবান্ধা জেলার ২৫ জন তরুণ-তরুণী অংশ নেন।
উল্লেখ্য, আরডিআরএস সারা দেশে যুবকদের আত্মিক উন্নয়ন, সমাজে তরুণ ও যুবকদের ভূমিকা ও সামাজিক সাংস্কৃতিক কাজে অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে। যার মাধ্যমে যুবকরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে। তরুণ ও যুব সমাজকে সাংবাদিকতার উপর ধারণা দেয়া এবং তাদেরকে লেখালেখি কিংবা এ পেশায় আসতে উৎসাহিত করতেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আসছে আরডিআরএস বাংলাদেশ ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution