
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে অবস্থান করছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে লড়বে টাইগাররা। এরই মধ্যে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
পাকিস্তানের বিপক্ষে কার্যত নিয়মরক্ষার ম্যাচটি খেলে পরদিনই দেশে ফেরার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
এরপর টাইগারদের বিদেশ সফর মে মাসের শেষের দিকে, পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আসন্ন সেই সিরিজটি আইসিসির এফটিপিরই অংশ। তবে নতুন করে এফটিপির বাইরে আরও একটি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষেই। সেই সূচিতে পাকিস্তান খেলবে বাংলাদেশের মাটিতে।

প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution