

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফৌজদারী অপরাধের দায়ে কারাগারে সোপর্দ হওয়ায় সাইদুর রহমান নামের এক মাদ্রাসার সুপারিনটেনডেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। কুড়িগ্রাম জজ আদালতে দায়ের করা মামলায় গত ১৭ ফেব্রুয়ারি তিনি গ্রেপ্তার হন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসার সভাপতি গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক পত্রে তার বরখাস্তের বিষয়টি জানা যায়। উল্লেখ্য ওই সুপারের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, নিবন্ধন সনদ জালিয়াতি সহ সীমাহীন দূর্নীতির অভিযোগ তুলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারি সফিয়ার রহমান অভিযোগ ও কুড়িগ্রাম জজ আদালতে মামলা দায়ের করেন।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিনিয়র শিক্ষক আমিনুল ইসলামকে ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্টের দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution