
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে(বাউস্ট) দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ড. এম ওয়াজেদ মিয়া সেমিনার হলে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয় । বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ “ অ্যাডভান্স ট্রান্সপোটেশন টেকনোলজিস ইন জাপান : এ ভিশন ফর বাংলাদেশ ফিউচার” শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লে. কর্নেল ড. মোহাম্মদ শামীম রেজা (অবঃ)। সেমিনারে কি নোট উপস্থাপন করেন বাউস্টের লেকচারার আহসানুল হক হাসিব। এতে সভাপতিত্ব করেন বাউস্টের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ডিন (ইনচার্জ) অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. মাহমুদুল হাসান।
সেমিনারে মাল্টিমিডিয়ার মাধ্যমে জাপানের আধুনিক যোগাযোগ ব্যবস্থা রেলপথ ও সড়কপথে গণপরিবহন ব্যবস্থাপনার বিস্তারিত তুলে ধরা হয়। সে ধারাবাহিকতায় বাংলাদেশে ভবিষ্যত গণ পরিবহন আধুনিকায়নের বিষয়টি সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়টির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ শ’ ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। পরে প্রধান অতিথি মেধাবী ও মনোযোগী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও উপহার তুলে দেন। প্রধান অতিথি সেমিনারের কি নোট উপস্থাপকের হাতেও বিশ্বদ্যিালয়ের পক্ষ থেকে একটি ক্রেস্ট তুলে দেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution