
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৭:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ৯:৫৬ পি.এম
কাউনিয়া কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন

রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাউনিয়া কলেজ শাখার ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি আলিফ নুর সাধারণ সম্পাদক কাওছার আলম,এবং জাকিরুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর জেলা শাখার আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা ও সদস্যসচিব আফতাবুজ্জামান সুজন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি লিমন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ, সহ সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক মুহারিমুজ্জামান মিঠুন তীব্র , ছাত্রী বিষয়ক সম্পাদিকা শ্রাবণী আক্তার, সহ ছাত্রী বিষয়ক সম্পাদিকা আফসানা আক্তার মিম। এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution