
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২২, ২০২৬, ১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ২:৪৬ পি.এম
ঠাকুরগাঁওয়ে পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের চন্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জুনায়েদ সিদ্দিকী নিশাত (১৯)। তিনি সদর উপজেলার দক্ষিণ সালান্দর এলাকার নুরুজ্জামানের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হয়েছেন পার্থ বর্মন (১৮), যিনি পৌর শহরের শান্তিনগর এলাকার নিতাই বর্মনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুর রহমান(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের হাসপাতালে পাঠায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution