

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের সময়নিষ্ঠা সম্পর্কে উদ্বুদ্ধ করতে সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাকসুদা আজিজ লাইব্রেরী থেকে র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি এ র্যালী আয়োজন করে। মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি নামক একটি প্রকল্পের সদস্যরা (শিক্ষার্থী) এতে অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি প্রকল্পের মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষা এর উত্তীর্ণ মাধ্যমিক পর্যায়ের ৩৩ জন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ২ জন শিক্ষার্থীকে বৃত্তির অর্থ প্রদান করা হয়।
ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেট এর সভাপতিত্বে আলোচনা সভায় কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দীন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। অন্যান্যের মধ্যে ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, সাবেক সহকারী অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আকতার, নাগেশ্বরী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম আল আমিন, রংপুর ক্যাডা সভাপতি লিয়াকত আলী সরকার, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মো. মেফতাউল ইসলাম মিলন ও মোটিভেট ভূরুঙ্গামারীর সাংগঠনিক সম্পাদক মিমতাউল ইসলাম মাহিন উপস্থিত ছিলেন। মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষার আহ্বায়ক মতিয়ার রহমান মুরাদ স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন।মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সোহেল রানা। মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি কার্যক্রম সম্পর্কে আগতদের অবগত করেন খোরশেদ আলম লিমন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution