

দিনাজপুরের ঘোড়াঘাটে তৌহিদী জনতা লাঠি মিছিল শেষে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কথিত পীর রহিম বাবার মাজার। পীরের অনুসারী স্থানীয় ভান্ডারী গং কর্তৃক কুরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে তৌহিদী জনতার লাঠি মিছিল শেষে কথিত পীর রহিম শাহ ভান্ডারীর মাজারে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হাজার হাজার তৌহিদী জনতা বিক্ষোভ ও লাঠি মিছিল, ভাংচুর ও অগ্নি-সংযোগে অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে দলমত নির্বিশেষে উপজেলার ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ ও লাঠি মিছিল বের হয়ে মাজারে গিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় মাজার এলাকার বিভিন্ন স্থাপনা ও ওরসের নামে গান-বাজনা, খাবার আয়োজনের বিভিন্ন সামগ্রী ভাংচুর ও অগ্নি সংযোগ ও লুটপাট করা হয়েছে।
স্থানীয় জনতা অভিযোগ করে জানান, কথিত পীরের এই মাজারে অসামাজিক কার্যকলাপ, জিকিরের নারী-পুরুষ একত্র হয়ে গান-বাজনা ও ভণ্ডামি করে থাকে। এগুলিকে কোনভাবেই ইসলাম সমর্থন করেনা। মুসল্লিরা আরও বলেন, এই অনৈতিক কাজ বন্ধের দাবিতে আমরা এর আগে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ করেছি। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি সহ উর্ধতন কর্মকর্তা বরাবর স্মারকলিপিও দিয়েছি। কিন্তু কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় আমরা এ ব্যবস্থা গ্রহণ করেছি। ইসলাম ও ধর্মের নামে কোনো ধরণের নোংরামি আমরা ধর্মপ্রাণ তৌহিদী জনতা কোনো ভাবেই বরদাস্ত করবোনা।
খবর পাওয়া মাত্র উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ্, ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution