
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ৭:৫৯ পি.এম
পবিত্র রমজান উপলক্ষে হাতীবান্ধায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র্যালি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে “আহলান সাহলান মাহে রমাদান” শীর্ষক এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে হাতীবান্ধা উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কের মেডিকেল মোড় থেকে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করেন।
র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। সভায় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা, রোজার গুরুত্ব ও ধর্মীয় বিধান মেনে চলার উপর জোর দেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমীর হাছেন আলী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সিন্দুর্ণা ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতা, সহ-সেক্রেটারি ডাঃ মোঃ সাহিদুল আলম নিরো এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতীবান্ধা উপজেলা সভাপতি হামিদুর রহমান জিয়ন।
এসময় বক্তারা বলেন “রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন” এই স্লোগানকে সামনে রেখে সকলকে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, রমজানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁসহ সব ধরনের খাবারের দোকান বন্ধ রাখা উচিত। এছাড়াও তারা রোজার মাধ্যমে সংযমের শিক্ষা ও ধর্মীয় বিধান মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution