
নীলফামারীর পঞ্চপুকুর ইউনিয়নের ঝেচুপাড়ার পাড়ার বাসিন্দা নুর জাহান বেগম(৮৫) আর নেই। শুক্রবার সকালে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহে...ওয়া ইন্নাহির রাজেউন। নুরজাহান বেগম নীলফামারী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরে আলম বাবুর মা।
শুক্রবার আসরের নামাজের পর জানাযা শেষে স্থানীয় করবস্থানে দাফন সম্পন্ন হয় তার। তার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম। -নীলফামারী প্রতিনিধি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution