
বাহরাইনে চলমান বিশ্ব জুনিয়র টেনিস অনূর্ধ-১৪ এশিয়া/ওশেনিয়া প্রাক বাছাইয়ে বাংলাদেশ আজ (শুক্রবার) সেমিফাইনালে পরাজিত হয়েছে। ২-০ গেমে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে হংকং। আগামীকাল বাংলাদেশ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে।
অ-১৪ পর্যায়ে বাংলাদেশে এবারই প্রথম সেমিফাইনালে খেলেছে। বাংলাদেশ টেনিস ফেডারশেন গতকাল জানিয়েছিল, টুর্নামেন্টের ফ্যাক্টশিট (বাইলজ) অনুযায়ী এশিয়া/ওশেনিয়ার শীর্ষ চার দল বিশ্ব জুনিয়র টেনিস টুর্নামেন্টে খেলবে। সে অনুযায়ী বাংলাদেশের বিশ্ব জুনিয়রে খেলার কথা ছিল। এ নিয়ে ফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণা/বিবৃতি দেয়নি। আজ ফেডারেশনের সাধারণ সম্পাদক বাহরাইনে বাংলাদেশ দলের অধিনায়ক রুম্মনের সঙ্গে আলাপ করে জানান, ‘আমাদের কাছে যে (বাছাইপর্বের) ফ্যাক্ট শিট রয়েছে, সেটাতে এশিয়া থেকে চার দল কোয়ালিফাই করার কথা রয়েছে। বাহরাইনে বাংলাদেশ দলের অধিনায়ককে জানানো হয়েছে চলমান (প্রাক-বাছাই) টুর্নামেন্ট থেকে শীর্ষ দুই দল পরের ধাপে খেলবে।’

জাতীয় টেনিস শেষ করেই আজ রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন চ্যাম্পিয়ন সুমাইয়া আক্তার। অ-১৬ বয়স পর্যায়ের বিলি জিন কিং কাপ টুর্নামেন্ট খেলতে বাংলাদেশের আরও দুই নারী খেলোয়াড় হলেন হুমায়রা জারা ও ইয়ান্না কোরায়শি চৌধুরি। দলটির অধিনায়ক টেনিস ফেডারেশনের কোচ রঞ্জিতা চৌধুরি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution