
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ‘ফুগলি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন তিনি। সম্প্রতি এক পোস্ট দিয়ে এ অভিনেত্রী জানিয়েছেন তিনি মা হতে চলেছেন।
শেয়ার করা ছবিতে দেখা যায়, কিয়ারা ও সিদ্ধার্থের হাতে একজোড়া সাদা মোজা রয়েছে। ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, খুব দ্রুতই আসছে আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার।

প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution