
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়ানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নির্ধারিত সময়ের আগে হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যান। এরপর জানা যায়, জেলেনস্কিকে বেরিয়ে যেতে বলা হয়।
ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরামর্শক মাইক ওয়াল্টজ ফক্স নিউজকে শনিবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাকেই জেলেনস্কিকে কাছে পাঠানো হয়। ওই সময় তিনি ইউক্রেনীয় প্রেসিডেন্টকে জানিয়ে আসেন, ‘তিনি এখানে আর স্বাগত না।’ মাইক ওয়াল্টজ বলেন, “বাক বিতণ্ডার পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, আমি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দেই, ওভাল অফিসে সেই অপমানের পর, আমরা আর আলোচনা চালিয়ে যাওয়ার কারণ দেখতে পারছিলাম না। ওই সময় যদি আলোচনা হতো তাহলে বিষয়টি আরও পেছন দিকে যেত।”
তিনি আরও বলেন, “আমি জেলেনস্কিকে বলি, এখানে সময় আপনার পক্ষে নেই। যুদ্ধক্ষেত্রে সময় আপনার পক্ষে নেই। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সময় আপনার পক্ষে নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাকে বলি, ‘মার্কিন করদাতাদের ধৈর্য্যও সীমিত নয়।”
এদিকে হোয়াইট হাউজে ‘অপদস্থ’ হলেও ইউরোপের নেতারা জেলেনস্কির পক্ষে অবস্থান নিয়েছেন। তারা আশ্বাস দিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে তারা ইউক্রেনের পাশে থাকবেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution