

তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১০ টায় র্যালি শেষে নির্বাচন অফিসের সামনে শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, চলতি দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাকিম উদ্দীন প্রধান। আরও বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ওয়াকিল আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাস, সহকারি শিক্ষক জামিরুল ইসলাম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution