
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ১০:২৩ পি.এম
ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ মানিক আটক

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের ঘনিষ্ঠ ব্যক্তি এবং গড়েয়া ইউনিয়নের সাবেক ওয়ার্ড সভাপতি জয় বাংলা মানিককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৫ই মার্চ) গড়েয়া এলাকা থেকে গভীর রাতে তাকে আটক করা হয়
স্থানীয়ভাবে ‘গড়েয়ার এমপি’ নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা আদায়সহ নানা অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর গড়েয়া এলাকায় বিক্ষোভ মিছিল হয়। তখন জয় বাংলা মানিক পুলিশকে ফোন করে মিথ্যা তথ্য দেন যে, গড়েয়ায় ব্যাংক ডাকাতি হচ্ছে।
এই ফোনের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এতে ছয়জন নিহত হন। এলাকাবাসীর দাবি, এই হত্যাকাণ্ডের জন্য মানিক প্রত্যক্ষভাবে দায়ী, কারণ তার দেওয়া ভুল তথ্যের কারণে নিরাপরাধ মানুষ প্রাণ হারিয়েছিল। ধর্মীয় অনুষ্ঠানেও মানিকের হস্তক্ষেপ ছিল বলে অভিযোগ উঠেছে। তিনি বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে বাধা দিতেন। এছাড়া, স্কুল ও মাদ্রাসার নিয়োগ ও কমিটি গঠনে প্রভাব খাটিয়ে আর্থিক সুবিধা নিতেন বলে স্থানীয়রা জানান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "আমরা স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মানিককে আটক করেছি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution