
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৩:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৭:১৪ পি.এম
ঠাকুরগাঁওয়ে শিশুর মরদেহ উদ্ধার সৎভাই আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় চার বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির সৎ ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামে (৬ মার্চ) দুপুরে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম সিয়াম (৪)। সে ইনুয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় নুর ইসলামের ভুট্টা ক্ষেতে সিয়ামের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, শিশু সিয়ামকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার সৎ ভাই মো. কায়েসকে (১৪) গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে কায়েস। তবে কী কারণে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম জানান, ‘এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা গ্রেপ্তারকৃত কিশোরকে জিজ্ঞাসাবাদ করছি। হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।’
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution