
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ১০:২৫ পি.এম
গঙ্গাচড়ায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ইফতার পার্টি

রংপুরের গঙ্গাচড়া ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হল রুমে বৃহস্পতিবার (৬ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি তাহমিদুর রহমান রতন, বিশেষ অতিথি আনিচুর রহমান, সভাপতি আইএবি গংগাচড়া উপজেলা শাখা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান, গঙ্গাচড়া উপজেলা শাখা আইএবি সেক্রেটারি ইউনুছ আলী, উপজেলা ইসলামী যুব আন্দোলন সহ সভাপতি মাওলানা আবু সায়েমের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি আবুল হাসানের সঞ্চালনায় উপজেলা সাংগঠনিক সম্পাদ হাফেজ রাকিবুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution